ফরিদপুরে ১ম বারের মতো শুরু হচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে ১ম বারের মতো শুরু হচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে ১ম বারের মতো শুরু হচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’
ছবি: সংগৃহীত

বাংলার হাজার বছরের লোকসংগীত, বাউল গান এবং আবহমান মাটির সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’। আয়োজকদের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪:০০ টা থেকে ফরিদপুরের অম্বিকাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী পল্লী কবি জসীম উদ্দীন এর মেলার মাঠে এই বর্ণাঢ্য উৎসব শুরু হবে। দেশীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা ও বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের একসুতোয় বাঁধার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করছেন তোফাজ্জেল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ প্রশাসক জনাব আফজাল হোসেন খান (পলাশ), জেলা পুলিশ সুপার (এসপি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব সুজিত কুমার সাহা। উৎসবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৪:০০ টায় সম্মানিত অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে বিকেল ৫:০০ টা থেকে জেলা শিল্পকলা একাডেমির একঝাঁক তরুণ-তরুণী উদীয়মান শিল্পীর পরিবেশনায় পরিবেশিত হবে পল্লীগীতি দলীয় সংগীত। এর পরপরই বিকেল ৫:১৫ মিনিটে একক পল্লীগীতি গান, বিকেল ৫:৪০ মিনিটে ‘বেতাল’ গানের দলের চিত্তাকর্ষক লোকসংগীত এবং সন্ধ্যা ৭:০০ টায় লোকসংগীত পরিবেশন করবে ‘মাটির গান’ নামের জনপ্রিয় একটি গানের দল। আয়োজক তোফাজ্জেল সরকার এক বার্তায় সর্বস্তরের লোকসংগীত অনুরাগী ও সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন। 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন חדשות המחוז অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা חדשות המחוז মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 48 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views