ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ৩০জন যুব সদস্য এবং উপজেলার ৩০জন নারী কৃষকের সমন্বয়ে কৃষি অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তাদের সাথে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।..
I-share sa Eidok
ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo
 
 
কুড়িগ্রামের  ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে এ সংলাপ অনুষ্টিত হয়। 
 
বৃহঃপতিবার ৩০ এপ্রিল দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীত উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা এর প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের ৩০জন যুব সদস্য এবং উপজেলার ৩০জন নারী কৃষকের সমন্বয়ে কৃষি অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তাদের সাথে এ সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপটি আয়োজনের পূর্বে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা ১০৪৫ জন নারী কৃষকের তালিকা প্রস্তুত করেন যারা জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে কাজ করতে ইচ্ছুক এবং তালিকাটি ফুলবাড়ী উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা জলবায়ু সহনশীল টেকসই কৃষি সম্প্রসারণে ২০টি দাবিনামা হস্তান্তর করেন। 
 
উপ সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম এই দাবিনামা বাস্তবায়নে কৃষি অফিস সামর্থ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
 
 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 18 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views