ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ৩০জন যুব সদস্য এবং উপজেলার ৩০জন নারী কৃষকের সমন্বয়ে কৃষি অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তাদের সাথে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
 
 
কুড়িগ্রামের  ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে এ সংলাপ অনুষ্টিত হয়। 
 
বৃহঃপতিবার ৩০ এপ্রিল দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীত উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা এর প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের ৩০জন যুব সদস্য এবং উপজেলার ৩০জন নারী কৃষকের সমন্বয়ে কৃষি অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তাদের সাথে এ সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপটি আয়োজনের পূর্বে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা ১০৪৫ জন নারী কৃষকের তালিকা প্রস্তুত করেন যারা জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে কাজ করতে ইচ্ছুক এবং তালিকাটি ফুলবাড়ী উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা জলবায়ু সহনশীল টেকসই কৃষি সম্প্রসারণে ২০টি দাবিনামা হস্তান্তর করেন। 
 
উপ সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম এই দাবিনামা বাস্তবায়নে কৃষি অফিস সামর্থ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ