কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে

****
I-share sa Eidok
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে
Larawan: kuha mula sa arkibo

কুমিল্লা থেকে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বুলেট বৈরাগী (৩৬) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে গতকাল রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

 

আজ সকালে কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

 

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন এবং নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর পরিবারে বাবা-মা, স্ত্রী ও ৯ মাস বয়সী এক সন্তান রয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Mga komento 0

Walang nakitang komento