কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, বাড়ি গোপালগঞ্জে
ছবি: সংগৃহীত

কুমিল্লা থেকে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বুলেট বৈরাগী (৩৬) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে গতকাল রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

 

আজ সকালে কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

 

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন এবং নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর পরিবারে বাবা-মা, স্ত্রী ও ৯ মাস বয়সী এক সন্তান রয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার अपराध মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন अपराध কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ अपराध আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ अपराध সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু अपराध থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ अपराध সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি अपराध কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views