কালুখালীর নির্মানাধীন ব্রীজের কাজ পরিদর্শন করলেন ইউএনও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালুখালীর নির্মানাধীন ব্রীজের কাজ পরিদর্শন করলেন ইউএনও

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীর নির্মানাধীন ব্রীজের কাজ পরিদর্শন করলেন ইউএনও
কালুখালীর নির্মানাধীন ব্রীজের কাজ পরিদর্শন করলেন ইউএনও
ছবি: সংগৃহীত
****

নাফিজ আহমেদ (রাজবাড়ী প্রতিনিধি):

শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাটের নির্মানাধীন আর্চ ব্রীজের কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী অরুন কুমার, ঠিকদার সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের  CLBRR2 প্রকল্পের ব্রীজটির নির্মান ব্যয় ধরা হয়েছে ২৩,৩৯,৭১,৫৫৭.৯৩ টাকা। আগামী ১১/১১/২০২৭ সালে ব্রীজটির নির্মান কাজ শেষ হবার কথা। ব্রীজটির নির্মান কাজ শেষ হলে চরাঞ্চলের  সাথে শহরের মানুষের সেতুবন্ধন সৃষ্টি হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator