সাংবাদিক নিরাপত্তায় নতুন উদ্যোগ: সভাপতি জাফর, সম্পাদক ইমন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিক নিরাপত্তায় নতুন উদ্যোগ: সভাপতি জাফর, সম্পাদক ইমন..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
সাংবাদিক নিরাপত্তায় নতুন উদ্যোগ: সভাপতি জাফর, সম্পাদক ইমন..
সাংবাদিক নিরাপত্তায় নতুন উদ্যোগ: সভাপতি জাফর, সম্পাদক ইমন..
ছবি: সংগৃহীত
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।..

 

ঢাকা, শনিবার (২৫ এপ্রিল ২০২৬): দেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন প্রতিরোধে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে।

সাংবাদিক নির্যাতনমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এই কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালীন সময়ে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় শাখা কমিটি গঠন করে সংগঠনটি তাদের কার্যক্রম বিস্তৃত করে।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকারকর্মীরা যুক্ত হবেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator