ঢাকা

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা

****
Partager sur Eidok
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা
Photo : collectée

নাফিজ আহমেদ (রাজবাড়ী প্রতিনিধি):

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা। মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে এই গৌরবময় সাফল্য অর্জন করায় কালুখালীবাসী আজ অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সুদক্ষ পরিকল্পনা ও কঠোর তদারকিতে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে কালুখালী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা প্রদানের মাধ্যমে এই উপজেলা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে।

এই অসামান্য অর্জনে ইউএনও মো. মেজবাহ উদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কালুখালীর সর্বস্তরের নাগরিক। স্থানীয়রা জানান, মেজবাহ উদ্দিনের কর্মস্পৃহা এবং জনবান্ধব প্রশাসনিক পদক্ষেপ কালুখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করছে। এই সাফল্যই প্রমাণ করে যে, সঠিক ইচ্ছা ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে সাধারণ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা সম্ভব।

বিভাগীয় এই সম্মান অর্জন কালুখালী উপজেলার প্রতিটি মানুষের জন্য একটি বড় প্রাপ্তি। সচেতন মহলের প্রত্যাশা, ইউএনও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে কালুখালী উপজেলা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সরকারি সেবা সহজীকরণে আরও বড় ভূমিকা পালন করবে।

উপজেলার প্রতিটি নাগরিকের পক্ষ থেকে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কালুখালীবাসীর বিশ্বাস, এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং কালুখালী হবে সেবার মানদণ্ডে দেশসেরা একটি উপজেলা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Autre ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 70 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Autre বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Autre নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 155 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views