মাধবপুরে মাদক-চোরাই পণ্যসহ আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মাদক-চোরাই পণ্যসহ আটক ১

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মাদক-চোরাই পণ্যসহ আটক ১
মাধবপুরে মাদক-চোরাই পণ্যসহ আটক ১
ছবি: সংগৃহীত
****



মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে এক আসামিকে আটক করেছে বিজিবি। এসময় ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার ১৬ নম্বর চা-বাগানে অভিযান চালায়। এসময় ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকা (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শুভ পাইনকা একই এলাকার ননি দাশ পাইনকার ছেলে।

একই দিনে সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে। এছাড়া সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি বাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অন্যান্য চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা  হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator