বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন | আই নিউজ বিডি

বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন..

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন..
বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন
বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরল উপজেলায় সজিনা চাষের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল..

বিরলে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় সজিনা চাষের শুভ উদ্বোধন

বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরল উপজেলায় সজিনা চাষের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিরল পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে সজিনা চারা/কাটিং রোপণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

উপজেলার ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলাকায় দিনাজপুর-পঞ্চগড় রেললাইনের দুইধারে সজিনা চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার মতিউর রহমান এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানসহ অন্যান্যরা।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার জানান, সজিনা একটি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ ফসল, যার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটি বিষমুক্ত এবং তুলনামূলক কম পরিচর্যায় ভালো ফলন দেয়। এই উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে সজিনা চাষের প্রতি আগ্রহ সৃষ্টি এবং এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং জেলার পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ লক্ষ্যে দিনাজপুর জেলায় সজিনা চাষ সম্প্রসারণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এবং এর আওতায় বিরল উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে একযোগে সজিনা চারা/কাটিং রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কৃষকদের সঠিক পরিচর্যা ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator