যশোরে দুই নারীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে দুই নারীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে দুই নারীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
যশোরে দুই নারীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
****

যশোরের বাহাদুরপুরে দুই নারীকে গুরুতর জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একইসাথে এ ঘটনায় প্রধান অভিযুক্ত শামীম হোসেনকে আটক করা হয়েছে।

আটক শামীম লেবুতলার আগ্রাইল গ্রামের বাহাউদ্দিনের ছেলে। তিনি বাহাদুরপুর গ্রামের বুলবুলের বাগানবাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত। ওই বাড়িতেই তিনি বসবাস করেন। মামলাটি করেছেন বাহাদুরপুর কর্মকরপাড়ার সুকুমার মজুমদার।

মামলায় তিনি উল্লেখ করেন, শামীম হোসেন সন্ত্রাসী প্রকৃতির লোক। বিভিন্ন সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের ওপর নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এছাড়া তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

এরমধ্যে গত রোববার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে শামীম দা ও লাঠি নিয়ে বাদীর বাড়িতে গিয়ে তার স্ত্রী কামনা রানীর ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় তিনটি কোপ মারে। এ সময় ঠেকাতে আসেন প্রতিবেশী বেবী মজুমদার। তাকেও একের পর এক কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে শামীম সটকে পড়েন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় দুই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে উপশহর বস্তি এলাকা থেকে শামীমকে আটক করা হয়।

এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আটকের পর সোমবার (২০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator