দুর্গন্ধে দমবন্ধ কাইচতলী, পোল্ট্রি বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো… | আই নিউজ বিডি

দুর্গন্ধে দমবন্ধ কাইচতলী, পোল্ট্রি বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

কাইচতলীতে পোল্ট্রি বর্জ্যের দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন।
Eidok-এ শেয়ার
দুর্গন্ধে দমবন্ধ কাইচতলী, পোল্ট্রি বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

মো,হাসান
স্টাফ রিপোর্টার, বান্দরবান।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাইচতলী এলাকায় পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলায় পুরো এলাকা প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, হলুদিয়া থেকে কাইচতলী হয়ে তুলাতুলি পর্যন্ত বিস্তৃত এলাকায় গড়ে উঠেছে একাধিক পোল্ট্রি ও লেয়ার মুরগির খামার। বিশেষ করে ডিম উৎপাদনকারী খামারগুলো থেকেই তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা গরমের সময় আরও অসহনীয় হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, উত্তর কাইচতলীর মির্জাখীল এলাকার নাছির উদ্দিনের চারটি পোল্ট্রি খামার এবং পাশেই মো. সৈকতের আরেকটি খামার থেকে আশপাশের পরিবেশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। একই চিত্র তুলাতুলি বাজার সংলগ্ন আলী হোসেনের ডিম উৎপাদনকারী খামারেও দেখা যায়। দুর্গন্ধের কারণে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ ছাড়া প্রান্তিক লেক সংলগ্ন এলাকাতেও নাছির উদ্দিনের আরও কয়েকটি বড় খামারের কারণে পরিবেশ দূষণের চিত্র স্পষ্ট। অভিযোগ রয়েছে, এসব খামারে বর্জ্য যথাযথভাবে অপসারণ না করে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে। ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গন্ধ, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই দূষণের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপরও। কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুয়ালক উচ্চ বিদ্যালয় ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতের সময় চরম ভোগান্তিতে পড়ছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া তাসমিন সুমি জানায়, “গন্ধ এত বেশি যে নাক চেপে রাস্তা দিয়ে যেতে হয়।”
অভিযোগ রয়েছে, পোল্ট্রি বর্জ্য পাশের রামদা খালে ফেলে দেওয়া হচ্ছে, ফলে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। স্থানীয়রা এই পানি দৈনন্দিন কাজে ব্যবহার করায় চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দা মনসুফ আলি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফার্মের দুর্গন্ধে এখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।”
অভিযুক্ত ফার্ম মালিক নাছির উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম ও  সিনিয়র কামিষ্ট মোহাম্মদ নুরু উদ্দিনের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কল রিসিভ করেননি।তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি,ব্যস্ত থাকায় হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে  বলেন,বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে, এ বিষয়ে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার  (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূঁইয়া বলেন, “পূর্বে একটি ফার্মকে সতর্ক করা হয়েছে।কাইচতলী এলাকার বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এবং পরিবেশ অধিদপ্তরের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Nouvelles du district পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Nouvelles du district ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Nouvelles du district গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Nouvelles du district মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Nouvelles du district সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Nouvelles du district আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Nouvelles du district সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views