নোয়াখালীর বসুরহাটে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং প্রচার… | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীর বসুরহাটে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং প্রচার কার্যক্রম শুরু

নোয়াখালী প্রতিনিধি: আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
নোয়াখালীর বসুরহাটে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং প্রচার কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

“লেনদেন হোক ক্যাশলেস, এগিয়ে যাক বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করতে নোয়াখালীর বসুরহাটে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১১.৩০ মিনিটের  দিকে বসুরহাট পৌর মার্কেটের সামনে স্থাপিত ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেন পুবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বসুরহাট শাখার ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাস সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ এবং বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন।

 

অতিথিরা তাদের বক্তব্যে দৈনন্দিন লেনদেনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এখন মানুষের জীবনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলছে। একই সঙ্গে পুবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও “পাই (π)” মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধাগুলো তুলে ধরা হয়।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এই তিন দিনের ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পাই অ্যাপে নিবন্ধন, বায়োমেট্রিক সেবা, বাংলা কিউআর ও পিওএসসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়া হচ্ছে।

 

এছাড়া ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়বে এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম Agriculture-Économie et Commerce দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 28 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি Agriculture-Économie et Commerce দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 71 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক Agriculture-Économie et Commerce ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 96 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর Agriculture-Économie et Commerce বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 77 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার Agriculture-Économie et Commerce জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 73 Views ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা Agriculture-Économie et Commerce ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 Views বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি Agriculture-Économie et Commerce বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 Views