উল্লাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Md Bawezid Hossain avatar   
Md Bawezid Hossain
উল্লাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
উল্লাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজন করে নানা কর্মসূচি।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম, অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. সেরাজুল ইসলাম, আঃ মজিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজে অনুষ্ঠিত হয় নববর্ষ বরণ অনুষ্ঠান, পান্তা-ইলিশ ভোজন, গ্রামীণ খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের উপস্থিতিতে এসব অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

সার্বিকভাবে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নতুন বছরকে ঘিরে উল্লাপাড়ার মানুষ ব্যক্ত করেছেন সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা।

Nessun commento trovato


News Card Generator