লালমনিরহাটে কয়েকটি গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। জেলার ৫টি উপজেলায় একই চিত্র। জেলার বিভিন্ন হাটবাজারগুলোতে ক্রেতাদের ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডারে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে।
বোতলের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে, দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
「Eye News BD」アプリ
コメント 0