বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক উল্টে পানিতে, চাপা পড়ে যুবকের… | আই নিউজ বিডি

বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক উল্টে পানিতে, চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক উল্টে পানিতে, চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু..
বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক উল্টে পানিতে, চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু..
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরিঘাটে শনিবার (১১ এপ্রিল) আনুমানিক বিকাল ৪টার দিকে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় ..

নিহত আপন উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত ইসরাফিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় অবস্থানরত আপন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহিদুল্লাহ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পানিতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator