নাগরপুরে রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল বাতিলের দাবিতে সড়কে বসে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নতুন দরপত্র আহ্বানকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে দ্রুত টোল বন্ধের দাবি জানান সড়ক ব্যবহারকারীরা ।..
Chia sẻ lên Eidok
নাগরপুরে রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Ảnh: tư liệu

 

 টাঙ্গাইল প্রতিনিধি ঃমো. শামিমুল হক (চাতক)

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছেন সড়ক ব্যবহারকারীরা।
 (১০ এপ্রিল) জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন সড়কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনের শ্রমিকরা জোরালো কণ্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবু বকর সিদ্দিক বলেন, “৫ আগস্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ইজারার মেয়াদ পর্যন্ত টোল আদায় চালু রাখে, যা এখন প্রায় শেষের পথে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের দাবিতে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছিল। তখন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এছাড়া বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও টোল বন্ধের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সম্প্রতি নতুন করে দরপত্র আহ্বান করায় জনমনে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
তিনি সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Tin tức quận শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 29 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Tin tức quận জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Tin tức quận জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 50 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Tin tức quận সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 52 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Tin tức quận ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Tin tức quận ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Tin tức quận ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views