নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহনে আমতলীতে সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহনে আমতলীতে সভা

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহনে আমতলীতে সভা
নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহনে আমতলীতে সভা
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা ।।

বরগুনার আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা  পরিষদ মিলনায়তনে  কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি । উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সেলিম মাহামুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্র সচিব অধ্যক্ষ মো: মাহাবুবুর রহমান, আবদুস সালাম, মো: বজলুর রহমান, মো: শাহ আলম, এম,এ হান্নান,মাহাবুব আলম,  হল সুপার মোয়াজ্জেম হোসেন, গাজি গোলাম ফারুক (প্রমুখ) । সভায় পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বলেন,” যে কোন মূল্যে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে । এর ব্যত্যয় ঘটলে কেন্দ্র সচিব ও হল সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator