নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে ফুঁ'স'ছে নারী অধিকার কর্মীরা

অপারেশন থিয়েটারে প্রসূতি মাকে অশালীন ভাষায় হেনস্তা! চিকিৎসকের এমন অপেশাদার আচরণে তোলপাড় নরসিংদী। অভিযুক্ত ডা. আসাদুজ্জামান সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে ফুঁ'স'ছে নারী অধিকার কর্মীরা
ছবি: সংগৃহীত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে একটি প্রাইভট হাসপাতালের অপারেশন থিয়েটার, যেখানে একজন প্রসূতি মা আসেন নতুন প্রাণের আগমনের অপেক্ষায়, সেখানেই ঘটলো এক ন্যাক্কারজনক ঘটনা। অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় অসহায় ওই রোগীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। যেখানে দেখা যায়, চিকিৎসার পরিবর্তে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ওই নারী। আর এই ঘটনার প্রতিবাদে রাজপথে সোচ্চার হয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।

সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এমন কুরুচিপূর্ণ আচরণের শিকার হন, তবে রোগীর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়। এটি কেবল অসভ্যতা নয়, বরং রোগীর ওপর পরিকল্পিত মানসিক নির্যাতন।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

একজন চিকিৎসকের হাত যখন জীবন বাঁচানোর বদলে অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে ঠেকবে— এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 75 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views