নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে ফুঁ'স'ছে নারী অধিকার কর্মীরা

অপারেশন থিয়েটারে প্রসূতি মাকে অশালীন ভাষায় হেনস্তা! চিকিৎসকের এমন অপেশাদার আচরণে তোলপাড় নরসিংদী। অভিযুক্ত ডা. আসাদুজ্জামান সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে ওটিতে প্রসূ'তিকে হে'ন'স্তা: ডা. সুমনের শা'স্তি'র দাবিতে ফুঁ'স'ছে নারী অধিকার কর্মীরা
ছবি: সংগৃহীত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে একটি প্রাইভট হাসপাতালের অপারেশন থিয়েটার, যেখানে একজন প্রসূতি মা আসেন নতুন প্রাণের আগমনের অপেক্ষায়, সেখানেই ঘটলো এক ন্যাক্কারজনক ঘটনা। অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় অসহায় ওই রোগীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ডা. আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। যেখানে দেখা যায়, চিকিৎসার পরিবর্তে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ওই নারী। আর এই ঘটনার প্রতিবাদে রাজপথে সোচ্চার হয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।

সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নারীরা যদি এমন কুরুচিপূর্ণ আচরণের শিকার হন, তবে রোগীর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়। এটি কেবল অসভ্যতা নয়, বরং রোগীর ওপর পরিকল্পিত মানসিক নির্যাতন।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

একজন চিকিৎসকের হাত যখন জীবন বাঁচানোর বদলে অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে ঠেকবে— এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views