হরিণ শিকার মামলায় ‘গায়েব’ মূল হোতা: বনবিভাগের বিরুদ্ধে ঘুষ–লেনদেনের… | আই নিউজ বিডি

হরিণ শিকার মামলায় ‘গায়েব’ মূল হোতা: বনবিভাগের বিরুদ্ধে ঘুষ–লেনদেনের অভিযোগ

অভিযান চলাকালে একটি বসতঘর থেকে রান্না করা হরিণের মাংস জব্দ করছেন বন বিভাগের কর্মকর্তারা।..
Eidok-এ শেয়ার
হরিণ শিকার মামলায় ‘গায়েব’ মূল হোতা: বনবিভাগের বিরুদ্ধে ঘুষ–লেনদেনের অভিযোগ
ছবি: সংগৃহীত



বান্দরবান প্রতিনিধি:মো,হাসান


বান্দরবানের পাহাড়ি বনাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘবদ্ধ হরিণ শিকার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করলেও মামলায় মূল হোতা আব্দুস সালাম ওরফে নুরুর নাম না থাকায় বনবিভাগের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রভাবশালী এই ব্যক্তিকে মামলার বাইরে রাখা হয়েছে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকায় অভিযান চালায় বন বিভাগ। বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর মুলত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বসতঘর থেকে রান্না করা হরিণের মাংস জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
তবে অভিযোগ উঠেছে, অভিযানের সময়ই চক্রের মূল হোতা আব্দুস সালাম বন বিভাগের এক কর্মকর্তার ফোন পেয়ে পালিয়ে যান। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হলেও তাকে মামলার আসামি করা হয়নি।
অভিযানে আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আব্দুস সালামের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার ছেলে সাইফুল ইসলামও স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি বাবার সঙ্গে নিয়মিত হরিণ শিকারে অংশ নিতেন। তবুও মামলার তালিকায় তার নাম না থাকা রহস্যের জন্ম দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, “যার বাড়ি থেকে মাংস উদ্ধার, যার নেতৃত্বে শিকার—সে-ই যদি আসামি না হয়, তাহলে অভিযান কি শুধু দেখানোর জন্য?” তাদের দাবি, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আব্দুস সালামকে মামলার বাইরে রাখা হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী-তুলাতুলি বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে চালিগাটা পাহাড় এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি শিকারি চক্র বনের হরিণ ধরে জবাই করে মাংস বিক্রি ও ভাগাভাগি করে আসছিল। এই চক্রে অন্তত ১৫ থেকে ২০ জন জড়িত বলে স্থানীয়দের ধারণা।
বিশেষ করে মা হরিণ শিকারের প্রবণতা বাড়ায় বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গত ২৫ মার্চ দুটি মা হরিণ জবাইয়ের ঘটনার পর বিষয়টি জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতেই বন বিভাগ অভিযান চালায়।
তবে প্রশ্ন উঠেছে—যে অভিযানে মূল হোতাই বাদ পড়ে যায়, সেটি কতটা কার্যকর? স্থানীয়রা বলছেন, প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থাকলে এই শিকার বন্ধ হবে না।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,
মামলার প্রধান অভিযুক্তকে কেন অন্তর্ভুক্ত করা হয়নি, তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে সংশ্লিষ্টদের জবাবের অপেক্ষায় থাকলেও স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের ভেতরে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বন রক্ষার উদ্যোগ বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে।



הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা חדשות המחוז পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি חדשות המחוז ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন חדשות המחוז গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ חדשות המחוז মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন חדשות המחוז সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা חדשות המחוז আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত חדשות המחוז সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views