খান ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে ৩-৪ জন গুরুতর আহত
টাঙ্গাইলের মধুপুরে খান ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ থেকে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার তারিখ: ৭/৪/২০২৬বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল খান ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তীতে জানানো হবে।