সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ..
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের সেতাবগঞ্জ এলাকায় পাওনা টাকা ফেরত না দেওয়া নিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ধার নেওয়ার পর তা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধেই বোচাগঞ্জ থানা-এ অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী পাওনাদার জানান, বিভিন্ন সময় প্রয়োজনের কথা বলে অভিযুক্তরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেন। তিনি দাবি করেন, মানবিক দিক বিবেচনা করে নিজের ঘরের সম্পদ বিক্রি করে এবং কষ্টার্জিত অর্থ থেকে এই টাকা প্রদান করেছিলেন।

 

তবে নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা টাকা পরিশোধে গড়িমসি করছেন। এমনকি, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, কুচক্রী মহলের প্ররোচনায় অভিযুক্তরা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

 

এদিকে, যাদের নাম প্রকাশ করা হয়েছে—পবিত্র সিংহ (পিতা: রঞ্জিত সিংহ), সরস্বতী (স্বামী: পবিত্র সিংহ), মোঃ লিটন (পিতা: শাহ আলম), মোঃ ইউনুছ খাঁ (পিতা: মোকসেদ আলি খাঁ), মুক্তার (পিতা: রঘুয়া) এবং মোঃ রমজান (পিতা: বিশু)—তারা পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো অভিযোগের পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন বলে ভুক্তভোগীর দাবি।

 

এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, যেখানেই অভিযোগ করা হোক না কেন, তার পাওনা টাকা পরিশোধ করতেই হবে। তিনি আগামী ১৫ তারিখের মধ্যে সকল বকেয়া টাকা পরিশোধের জন্য আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, যাদের কাছে তার স্বাক্ষর করা স্ট্যাম্প রয়েছে, তারা দ্রুত তা ফেরত নিতে পারেন। তবে যারা পূর্বে আশ্বাস দিয়ে পরবর্তীতে তা ভঙ্গ করে গণস্বাক্ষরে অংশ নিয়েছেন, তাদের কোনো স্ট্যাম্প ফেরত দেওয়া হবে না। অন্যথায়, তিনি বাধ্য হয়ে দিনাজপুর সিভিল কোর্ট-এ দেওয়ানী মামলা দায়ের করবেন।

 

এই অভিযোগের তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।

Keine Kommentare gefunden


News Card Generator