সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
 
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরোনো জাহাজভাঙা কারখানা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে এলাকার একটি পক্ষ সহযোগিতা করলেও স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছিলেন।
শনিবার বিকেলে এলাকাবাসী ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা মাহবুল আলম বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে।”
 
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা তা সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ضلع کی خبریں জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views