সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
 
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরোনো জাহাজভাঙা কারখানা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে এলাকার একটি পক্ষ সহযোগিতা করলেও স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছিলেন।
শনিবার বিকেলে এলাকাবাসী ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা মাহবুল আলম বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে।”
 
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা তা সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Районные новости খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Районные новости ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Районные новости ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Районные новости সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views