সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
Eidok-এ শেয়ার
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
 
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরোনো জাহাজভাঙা কারখানা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে এলাকার একটি পক্ষ সহযোগিতা করলেও স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছিলেন।
শনিবার বিকেলে এলাকাবাসী ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা মাহবুল আলম বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে।”
 
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা তা সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views