সরকারি পাটের বীজ বিক্রিতে কাজিপুরে দুইজনের জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সরকারি পাটের বীজ বিক্রিতে কাজিপুরে দুইজনের জরিমানা

Rakibul Islam avatar   
Rakibul Islam
সরকারি পাটের বীজ বিক্রিতে কাজিপুরে দুইজনের জরিমানা
সরকারি পাটের বীজ বিক্রিতে কাজিপুরে দুইজনের জরিমানা
ছবি: সংগৃহীত
সরকারি বরাদ্দের পাটের বীজ অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে কাজিপুর উপজেলা-এ কৃষি বিভাগের এক ব্লক সুপারভাইজর ও এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।..

সরকারি বরাদ্দের পাটের বীজ অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে কাজিপুর উপজেলা-এ কৃষি বিভাগের এক ব্লক সুপারভাইজর ও এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটচাষীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দ হিসেবে দেওয়া ২৩০ প্যাকেট পাটের বীজ বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন কৃষি বিভাগের ব্লক সুপারভাইজর মো. আব্দুস সালাম (পিতা: শামসুল হক মণ্ডল, গ্রাম: চরবুরুঙ্গী, তেকানি) এবং দোকানদার মো. গোলাই (পিতা: গফুর আলী, গ্রাম: ভানুডাঙ্গা, চালিতাডাঙ্গা)কে আটক করে।

খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরে চরপানাগাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বীজ আইন, ২০১৮-এর ২৪(১) ধারায় ব্লক সুপারভাইজর আব্দুস সালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ২৫ ধারায় দোকানদার মো. গোলাইকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।

Walang nakitang komento


News Card Generator