কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোসাঃ নুরজাহান বেগম ওরফে সুমি (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​অফিসার ইনচার্জ (ওসি) কোতয়ালী মডেল থানার নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে নুরজাহান বেগমকে নারী পুলিশের সহায়তায় তল্লাশি করা হলে তার কাছ থেকে পোটলা ভর্তি অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত নুরজাহান: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মদিনা নগর (সালমান পুর) এলাকার কামরুল ইসলামের স্ত্রী।
​
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গ্রেপ্তারকৃত নারী স্বীকার করেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
​
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

نظری یافت نشد


News Card Generator