মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, লুট ঠেকাতে মাঠে বিজিবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, লুট ঠেকাতে মাঠে বিজিবি..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, লুট ঠেকাতে মাঠে বিজিবি..
মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, লুট ঠেকাতে মাঠে বিজিবি..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ), প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকায় সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেনের পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল)
 রাত সাড়ে ৯টার দিকে ট্রেন নম্বর-৯৫১-এর এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর মনতলা বিওপির একটি বিশেষ টহলদল। তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সম্ভাব্য লুটপাট প্রতিরোধে কঠোর অবস্থান নেয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেল অপচয় রোধে বিজিবি সদস্যরা কন্টেইনার, জারকিন ও ড্রাম ব্যবহার করে তেল সংগ্রহ শুরু করে। সংগৃহীত তেল পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
পরিস্থিতি সামাল দিতে বিজিবির অতিরিক্ত টহল ও সহায়ক দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ ও দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
 জাতীয় সম্পদ রক্ষায় বিজিবির দ্রুত ও কার্যকর ভূমিকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator