কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃ,ত্যু,তে শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ডোবায় ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ..
مشاركة على Eidok
কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃ,ত্যু,তে শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী
الصورة: مجمّعة

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত শিশুরা হলো ফটিগুলি গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। একই সঙ্গে তিন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয় সূত্র হতে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ইমাদ, লাবিব ও জিসান পাশের একটি পানিভর্তি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় ফটিগুলি গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের মাতম। একসঙ্গে তিনটি শিশুর প্রাণহানিতে স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট حصري আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 79 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা حصري ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 36 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ حصري আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 89 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ حصري শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 109 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি حصري ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 100 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি حصري ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 105 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত حصري ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 171 Views