রাজনগরে ঝড়ে বিধ্বস্ত বসতঘর,ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও টিন সহায়তার আশ্বাস প্রশাসনের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ান দিঘির পাড় এলাকায় আকস্মিক ঝড়ে একটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন..
Delen op Eidok
রাজনগরে ঝড়ে বিধ্বস্ত বসতঘর,ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও টিন সহায়তার আশ্বাস প্রশাসনের
Foto: archief

 

 
১এপ্রিল (বুধবার) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে প্রবল ঝড় ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
 
ভূক্তভোগি ঘরের মালিক নকুল কর ঘটনার বর্ণনা দিয়ে  জানান,সকালে আমরা সবাই ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দেখি ঘরের চালসহ পুরো উপরের অংশ ভেঙে উড়ে গেছে। ঘরের কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি।
 
তিনি আরও বলেন,পরিবারে আট সদস্য নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে নতুন করে ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
 
ঘটনার খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং ঘর পুনর্নির্মাণে টিনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
ইউএনও বিপুল সিকদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং দুই বান্ডিল টিন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।
 
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা রাজু চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন।
 
উল্লেখ্য,এর আগে রাজনগরের ঊষা কেজি স্কুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় স্কুলটির জন্য তিন বান্ডিল টিন ও নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
 
স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য দ্রুত ও স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা নেওয়া জরুরি।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Exclusief আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 79 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Exclusief ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 36 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Exclusief আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 89 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Exclusief শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 109 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Exclusief ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 100 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Exclusief ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 105 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusief ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 171 Views