শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু

জেলার বিভিন্ন উপজেলা থেকে শিশুসহ তরুণরা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ৯ দিনে হামে আক্রান্ত হয়ে অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে শিশুসহ তরুণরা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।

 

 

সর্বশেষ সোমবার (৩০ মার্চ) জাজিরা উপজেলার দিকে নগর মাদবরকান্দি গ্রামের ৮ মাস বয়সী শিশু মালিহা (মনির হোসেনের মেয়ে) ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ২৩ মার্চ জাজিরা উপজেলার বড় গোপালপুর গ্রামের দেড় বছর বয়সী তাসিফা (জাকির হোসেনের মেয়ে) এবং ২২ মার্চ ভেদরগঞ্জ উপজেলার বালারহাট গ্রামের ৯ মাস বয়সী রুকাইয়া (ইসহাক মিয়ার মেয়ে) একই হাসপাতালে মারা যায়। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত এক শিশু ও দুই তরুণসহ অন্তত তিনজন ভর্তি রয়েছেন। সোমবার ভর্তি হওয়া তরুণরা হলেন শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার ইমন মুন্সি (১৯) এবং সদর উপজেলার দাদপুর গ্রামের শাহীন কাজী (১৮)। তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। জাজিরা উপজেলার কাজীরহাট এলাকার দুই বছর বয়সী ওসমানসহ অন্য শিশুরাও জ্বর, কাশি, পাতলা পায়খানা ও শরীরে র‍্যাশ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

শরীয়তপুর সদর উপজেলার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিতু আক্তার বলেন, “হামের প্রাদুর্ভাব সারাদেশেই ছড়িয়েছে। আমরা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছি।” সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন। হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Notícias do distrito মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Notícias do distrito সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Notícias do distrito সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Notícias do distrito উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Notícias do distrito ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী Notícias do distrito মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত Notícias do distrito পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views