শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু

জেলার বিভিন্ন উপজেলা থেকে শিশুসহ তরুণরা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব: ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ৯ দিনে হামে আক্রান্ত হয়ে অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে শিশুসহ তরুণরা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।

 

 

সর্বশেষ সোমবার (৩০ মার্চ) জাজিরা উপজেলার দিকে নগর মাদবরকান্দি গ্রামের ৮ মাস বয়সী শিশু মালিহা (মনির হোসেনের মেয়ে) ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ২৩ মার্চ জাজিরা উপজেলার বড় গোপালপুর গ্রামের দেড় বছর বয়সী তাসিফা (জাকির হোসেনের মেয়ে) এবং ২২ মার্চ ভেদরগঞ্জ উপজেলার বালারহাট গ্রামের ৯ মাস বয়সী রুকাইয়া (ইসহাক মিয়ার মেয়ে) একই হাসপাতালে মারা যায়। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত এক শিশু ও দুই তরুণসহ অন্তত তিনজন ভর্তি রয়েছেন। সোমবার ভর্তি হওয়া তরুণরা হলেন শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার ইমন মুন্সি (১৯) এবং সদর উপজেলার দাদপুর গ্রামের শাহীন কাজী (১৮)। তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। জাজিরা উপজেলার কাজীরহাট এলাকার দুই বছর বয়সী ওসমানসহ অন্য শিশুরাও জ্বর, কাশি, পাতলা পায়খানা ও শরীরে র‍্যাশ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

শরীয়তপুর সদর উপজেলার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিতু আক্তার বলেন, “হামের প্রাদুর্ভাব সারাদেশেই ছড়িয়েছে। আমরা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছি।” সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছেন। হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি اخبار منطقه মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু اخبار منطقه প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় اخبار منطقه মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views