জানা গেছে, পাথরঘাটা উপজেলার তালতলা ব্রিজের উত্তর পাশে সংযোগ সড়কের একটি বড় অংশজুড়ে গভীর গর্ত সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারী ও যানবাহনের চালকেরা। স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে উদ্যোগ নেন বদিউজ্জামান সাহেদ। নিজ অর্থায়নে বালু ও ইট সংগ্রহ করে তিনি গর্তটি ভরাট ও সড়কটি চলাচলযোগ্য করার কাজ শুরু করেন।
সড়ক মেরামতের বিষয়ে বদিউজ্জামান সাহেদ বলেন, “তালতলা ব্রিজ পার হওয়ার পর বোঝার কোনো উপায় নেই সামনে বড় ধরনের ঝুঁকি অপেক্ষা করছে। রাস্তার বেশির ভাগ অংশজুড়ে গভীর গর্ত রয়েছে, যেখানে ইতোমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। সামনে বর্ষা মৌসুম আসছে—এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়বে। মানুষের ভোগান্তি কমাতেই ব্যক্তি উদ্যোগে এই কাজ করছি।”
স্থানীয়দের মতে, সাহেদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং জনস্বার্থে এমন কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, বদিউজ্জামান সাহেদ পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0