ব্যক্তি উদ্যোগে সড়ক মেরামত, দুর্ঘটনা কমাতে এগিয়ে এলেন সমাজসেবক সাহেদ | আই নিউজ বিডি

ব্যক্তি উদ্যোগে সড়ক মেরামত, দুর্ঘটনা কমাতে এগিয়ে এলেন সমাজসেবক সাহেদ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ সড়কের একটি বড় গর্ত মেরামতে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় সমাজসেবক বদিউজ্জামান সাহেদ। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা ওই গর্তটি সড়ক ব্য..
Eidok-এ শেয়ার
ব্যক্তি উদ্যোগে সড়ক মেরামত, দুর্ঘটনা কমাতে এগিয়ে এলেন সমাজসেবক সাহেদ
ছবি: সংগৃহীত

 

জানা গেছে, পাথরঘাটা উপজেলার তালতলা ব্রিজের উত্তর পাশে সংযোগ সড়কের একটি বড় অংশজুড়ে গভীর গর্ত সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারী ও যানবাহনের চালকেরা। স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে উদ্যোগ নেন বদিউজ্জামান সাহেদ। নিজ অর্থায়নে বালু ও ইট সংগ্রহ করে তিনি গর্তটি ভরাট ও সড়কটি চলাচলযোগ্য করার কাজ শুরু করেন।

সড়ক মেরামতের বিষয়ে বদিউজ্জামান সাহেদ বলেন, “তালতলা ব্রিজ পার হওয়ার পর বোঝার কোনো উপায় নেই সামনে বড় ধরনের ঝুঁকি অপেক্ষা করছে। রাস্তার বেশির ভাগ অংশজুড়ে গভীর গর্ত রয়েছে, যেখানে ইতোমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। সামনে বর্ষা মৌসুম আসছে—এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়বে। মানুষের ভোগান্তি কমাতেই ব্যক্তি উদ্যোগে এই কাজ করছি।”

স্থানীয়দের মতে, সাহেদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং জনস্বার্থে এমন কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, বদিউজ্জামান সাহেদ পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Notizie del distretto সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 68 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Notizie del distretto আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Notizie del distretto সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Notizie del distretto দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Notizie del distretto গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notizie del distretto বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views