কালুখালীতে অগ্নিকান্ডঃ কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালুখালীতে অগ্নিকান্ডঃ কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীতে অগ্নিকান্ডঃ কৃষকের  ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
কালুখালীতে অগ্নিকান্ডঃ কৃষকের  ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
ছবি: সংগৃহীত
****

 

নাফিজ আহমেদঃ  রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘর ও গরু ছাগল ভষ্মিভূত হয়েছে। এতে ওই কৃষকের ৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত  হয়েছে। 
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আঃ রহমান। সে কালুখালীর মদাপুর ইউনিয়নের চরমদাপুর গ্রামের বাসিন্দা। 
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কৃষক আঃ রহমান জানান, ধার দেনা করে ৩ টি গরু ও ২ টি ছাগল পালন করি।আশা ছিলো সামনের কোরবানীর ঈদে এগুলো বিক্রি করে লাভবান হবো।কিন্তু অগ্নিকান্ডে সব শেষ হয়ে গেছে। তিনি জানান, রাতে মশা তাড়ানোর গোয়ালঘরে কয়েল জ্বালানো হয়েছিলো। ধারনা করা হচ্ছে,মশার কয়েল থেকেই আগুনের সূচনা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ওবায়দুল কবির কুন্নু জানান, রাতে আগুন দেখে আমরা ছুটে আসি। পাশের দুই বাড়ীতে ২ টি জলমটর থাকায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রন করি। এরই মাঝে ৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator