তেলে কারচুপি ও অনিয়ম: কুমিল্লার নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তেলে কারচুপি ও অনিয়ম: কুমিল্লার নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
তেলে কারচুপি ও অনিয়ম: কুমিল্লার নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ..
তেলে কারচুপি ও অনিয়ম: কুমিল্লার নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইষ্টার্ণ সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনসহ মোট ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে তেলের মজুতের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পরিমাপে কম দেওয়াসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
এর মধ্যে তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator