রাজৈর গ্রাম থেকে কিশোরীর লাশ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজৈর গ্রাম থেকে কিশোরীর লাশ উদ্ধার

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
রাজৈর গ্রাম থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাজৈর গ্রাম থেকে কিশোরীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় রিয়ামনি (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। রক্তাক্ত অবস্থায় রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির সামনে রাস্তায় পড়ে ছিলো ওই কিশোরীর লাশ।..

 

মঙ্গলবার (২৪ মার্চ) ভোররাতে  উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর হাওলাদার বাড়ির সামনে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় জামে মসজিদের ইমাম। 

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির বলেন,সকালে মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বলেন,তার বাড়ির সামনে ইটের রাস্তায় এক কিশোরীর লাশ পড়ে আছে। তখন তিনি গিয়ে দেখেন,রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই কিশোরীর মৃতদেহ। তার ধারণা রাতে কেউ মেরে সেখানে ফেলে রেখেছে। 

কিশোরী রিয়া মনিকে লালনপালন করা নানী হালিমা বেগম জানান,রিয়া মনির মাকে তিনি তার কাছে রেখে লালনপালন করেছেন। রিয়া মনির মা-বাবা কাজের উদ্যেশ্যে চিটাগং থাকেন। গতকাল সোমবার বিকালে খোন্তাকাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে ঘুরতে বের হহয়েছিল রিয়া মনি। পরে রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। সকালে খুঁজতে বের হয়ে শোনেন রিয়াকে খুন করা হয়েছে,রাস্তায় তার লাশ পড়ে আছে। এরপর এসে দেখেন তার পালিত নাতির লাশ। শরণখোলা থানার ওসি মো: শামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন,খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে রিয়া মনি নামে এক কিশোরীর লাশ পড়ে আছে শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কিভাবে ওই কিশোরী মারা গেছে,না হত্যার শিকার হয়েছে তা ময়নাতদন্তের পরে বলা যাবে। 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator