মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও স্মারকলিপি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও স্মারকলিপি..

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও স্মারকলিপি..
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও স্মারকলিপি..
ছবি: সংগৃহীত
ঝালকাঠি সংবাদদাতাঃ

 


ঝালকাঠির রাজাপুরে মোঃ রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ মার্চ) বিকাল ৫টায় রাজাপুর থানার সামনে “রাজাপুর উপজেলাবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও রাজপথের কর্মী মোঃ রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


বক্তারা আরও বলেন, অন্যায় ও মিথ্যা মামলার বিরুদ্ধে রাজাপুরবাসী ঐক্যবদ্ধ। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।


কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

نظری یافت نشد


News Card Generator