ভালুকায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
Partager sur Eidok
ভালুকায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত
Photo : collectée

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বরাইদ যুবসমাজ ও গ্রীন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকালে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন ও সাখাওয়াত হোসেন পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা যুবদলের সভাপতি তারেক চৌধুরী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Nouvelles du district বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Nouvelles du district বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 53 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Nouvelles du district ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 30 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Nouvelles du district জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 29 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Nouvelles du district ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Nouvelles du district চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views