ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বরাইদ যুবসমাজ ও গ্রীন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকালে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন ও সাখাওয়াত হোসেন পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা যুবদলের সভাপতি তারেক চৌধুরী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
אפליקציית "Eye News BD"
הערות 0