ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন ! এমনটাই মন্তব্য এলাকাবাসীর

****
Share on Eidok
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য রাশেদ খান মামুন ! এমনটাই মন্তব্য এলাকাবাসীর
Photo: collected

 

 

বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জোর আলোচনায় আছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদ খান মামুন। এলকাবাসী এমনটাই মন্তব্য করেছেন। 

 

স্থানীয়রা জানান, ইতিমধ্যে রাশেদ খান মামুন সবাইকে ছাড়িয়ে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য পাত্র হয়েছেন। তিনি বরগুনা ২ আসনের এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভাইয়ের একজন বিশ্বস্ত সৈনিক ও কাছের মানুষ। তার নির্বাচনে রাশেদ খান মামুনের অনেক ভুমিকা ছিলো। আমরা চাই এরকম যোগ্য মানুষই এই ডৌয়াতলা ইউনিয়নর নেতৃত্বে আসুক।  

 

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ খান মামুন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বামনা উপজেলা বিএনপিতে একজন সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

 

বিগত ফ্যাসিস্ট আমলে তিনি ডৌয়াতলা ইউনিয়নে দলের একজন নির্ভরযোগ্য কান্ডারি ছিলেন। দলের প্রয়োজনে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আস্থার পাত্র তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী।

 

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নির্বাচনেও তার রয়েছে ব্যাপক দক্ষতা। তিনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনার জন্য ডৌয়াতলা ইউনিয়নে তিনি তার গুরু দায়িত্ব পালন করেছেন। 

 

বর্তমানে ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়েই জোর গুঞ্জন চলছে। বিশেষভাবে তার সততা ও গ্রহণযোগ্যতা এ ক্ষেত্রে তাকে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মামুন বলেন, ‘আমি সারা জীবন বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেছি। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি, কিন্তু কখনো কিছু চাইনি। তবে দলের প্রয়োজনে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত আছি।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান District News চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 Views চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা District News চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 Views শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো District News শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ District News সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত District News ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন District News ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা District News শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 Views