পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা পৌরসভার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অ্যাডভোকেট মো. নূরুল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এই দিনে সবাই যেন বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখে, সেই আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট নূরুল আমিন বরগুনা পৌরবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, বরগুনা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবাইকে ঐক্যবদ্ধ করে বরগুনার উন্নয়ন ও অগ্রগতির পথে নতুন উদ্দীপনা জোগাবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0