বরগুনা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট নূরুল আমিন | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট নূরুল আমিন

****
Eidok-এ শেয়ার
বরগুনা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট নূরুল আমিন
ছবি: সংগৃহীত

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা পৌরসভার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অ্যাডভোকেট মো. নূরুল আমিন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, ঈদ মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এই দিনে সবাই যেন বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখে, সেই আহ্বান জানান তিনি।

 

অ্যাডভোকেট নূরুল আমিন বরগুনা পৌরবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, বরগুনা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবাইকে ঐক্যবদ্ধ করে বরগুনার উন্নয়ন ও অগ্রগতির পথে নতুন উদ্দীপনা জোগাবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Balita sa Distrito গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 1 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Balita sa Distrito মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 2 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Balita sa Distrito সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 71 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Balita sa Distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Balita sa Distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Balita sa Distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Balita sa Distrito দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views