সংবাদে নাম জড়ানোয় প্রতিবাদ জানালেন আজাদ | আই নিউজ বিডি

সংবাদে নাম জড়ানোয় প্রতিবাদ জানালেন আজাদ

বালু লুট সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো মো. আজাদ।
Eidok-এ শেয়ার
সংবাদে নাম জড়ানোয় প্রতিবাদ জানালেন আজাদ
ছবি: সংগৃহীত



নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম The Daily Campus-এ গত ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত “বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে পাহাড় কেটে বালু লুট” শীর্ষক সংবাদের একটি অংশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মো. আজাদ।
প্রকাশিত প্রতিবেদনে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত বালু উত্তোলনের ঘটনার সঙ্গে তাকে সম্পৃক্ত হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে এক লিখিত প্রতিবাদে মো. আজাদ দাবি করেন, উক্ত সংবাদের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “আমি উক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য ও মনগড়া।”
মো. আজাদ অভিযোগ করেন, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে এবং একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত সুনাম ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, “যথাযথ তথ্য যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক। এতে আমি ও আমার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।”
প্রতিবাদে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে সংবাদের বিভ্রান্তিকর অংশ সংশোধন করে তার নাম প্রত্যাহার করতে হবে। অন্যথায় নিজের মান-সম্মান রক্ষার্থে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।
এছাড়া তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যেকোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তদন্ত ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।”

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Районные новости পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Районные новости ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Районные новости গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Районные новости মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Районные новости সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Районные новости আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Районные новости সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views