পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, দলীয় নেতাকর্মী, সুধীজন এবং টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এম এইচ আরিফ।
আজ এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, রমজান আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দিয়েছে। এই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
এম এইচ আরিফ তার বাণীতে আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন ঈদের এই খুশিতে শামিল হতে পারে–সেটাই আমাদের প্রত্যাশা।
তিনি গাজীপুরবাসী ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
শুভেচ্ছা বাণীর শেষ অংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনগুলো যেন সবার জন্য বয়ে আনে অনাবিল শান্তি ও সাফল্য–এই প্রত্যাশা ব্যক্ত করেন।