কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল 

****
Eidok पर शेयर करें
কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল 
फ़ोटो: संग्रहीत

'সওম সমাজ পরিবর্তনের এক আধ্যাত্নিক হাতিয়ার' শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে রবিবার (১৫ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।

   কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ইমান, আকিদা ও মুসলিম জাতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা রাখেন।

বিশ্বব্যাপী নির্যাতিত মোসলমানদের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বে ২৪০ কোটি মোসলমান, ৫৭ টা মুসলিম রাষ্ট্র। এর পরেও বিশ্বজুড়ে মোসলমান জাতি নির্যাতিত হচ্ছে। মুসলিম জাতির নারী-শিশু-বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, তাদের উদ্বাস্তু করা হচ্ছে। ফিলিস্তিন থেকে শুরু করে ইরান একের পর এক মুসলিম রাষ্ট্র গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে লাখো লাখো মুসলিমদের নির্যাতন করে তাদের নিজেদের দেশ বের করে দেওয়া হয়েছে। 

    বৈশ্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বময় অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাতে নিমজ্জিত। এই অবস্থার কারণ তুলে ধরে তিনি বলেন, মুসলিম জাতি আজ নানা ফেরকা, মাজহাবে বিভক্ত। তারা ঐক্যের পরিবর্তে বিভক্ত হয়েছে। মুসলিম জাতি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরী বিধান দিয়ে নিজেদের রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহ প্রতিনিধি। সেই খলিফা আল্লাহর হুকুমের পরিবর্তে মানুষের তৈরী জীবন ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আকন্ঠ শিরকের মধ্যে ডুবে রয়েছে। যার ফলস্বরূপ বিশ্বময় হানাহানি, যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অবিচার চলছে। 

    এই অবস্থা থেকে মুক্তির পথ তুলে ধরে তিনি বলেন, জন্য মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া বিধান মানবজীবনে প্রতিষ্ঠা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তে ফিরে যেতে হবে। মানবজীবনে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। আর আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে হেযবুত তওহীদ। মানবজাতিকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করছে হেযবুত তওহীদ। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না করতে পারলে ইমানের কোন মূল্য নেই। তিনি উপস্থিত সদস্যদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া নির্ভূল জীবন বিধান কায়েমের জন্য জীবন-সম্পদ দিয়ে সংগ্রামের আহবান জানান।

  আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও নারী নেত্রী রুফায়দাহ পন্নী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সহস্রাধিক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন ज़िला समाचार মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 25 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন ज़िला समाचार গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 34 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ज़िला समाचार কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 34 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের ज़िला समाचार কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 64 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ज़िला समाचार সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 124 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত ज़िला समाचार পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 72 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? ज़िला समाचार ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 Views