চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

Asadullah Ghalib avatar   
Asadullah Ghalib
চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত
****

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শনিবার প্রেসক্লাব ভবনের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া, চাটখিল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঢ্য, চাটখিল পৌরসভা জেএসডি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম, চাটখিল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন হোসেন প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. নুর হোসাইন রিয়াজ, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য দীন মোহাম্মদ ও সাইদ মোহাম্মদ তুষার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আমি আশা করব চাটখিলে কর্মরত সাংবাদিকরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এসময় তিনি চাটখিলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. হাবিবুর রহমান প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে চাটখিলের সার্বিক উন্নয়নে কাজ করুন। জনগণের স্বার্থে সাংবাদিক সমাজ সার্বিক সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে চাটখিল প্রেসক্লাবের সাংবাদিকদের কলম চলবে। চাটখিল প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি চাটখিল প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত কোনো সাংবাদিক অন্যায়ের সঙ্গে আপোস করেনি, করবে না। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator