চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

****
Eidok पर शेयर करें
চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
फ़ोटो: संग्रहीत

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শনিবার প্রেসক্লাব ভবনের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া, চাটখিল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঢ্য, চাটখিল পৌরসভা জেএসডি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম, চাটখিল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন হোসেন প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. নুর হোসাইন রিয়াজ, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য দীন মোহাম্মদ ও সাইদ মোহাম্মদ তুষার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আমি আশা করব চাটখিলে কর্মরত সাংবাদিকরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এসময় তিনি চাটখিলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. হাবিবুর রহমান প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে চাটখিলের সার্বিক উন্নয়নে কাজ করুন। জনগণের স্বার্থে সাংবাদিক সমাজ সার্বিক সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে চাটখিল প্রেসক্লাবের সাংবাদিকদের কলম চলবে। চাটখিল প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি চাটখিল প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত কোনো সাংবাদিক অন্যায়ের সঙ্গে আপোস করেনি, করবে না। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত ज़िला समाचार মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ज़िला समाचार নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ज़िला समाचार প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন ज़िला समाचार মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ ज़िला समाचार ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ज़िला समाचार হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী ज़िला समाचार জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views