সীতাকুণ্ডে টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় : ৪০ শিশু-কিশোরকে পুরস্কার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় : ৪০ শিশু-কিশোরকে পুরস্কার..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় : ৪০ শিশু-কিশোরকে পুরস্কার..
সীতাকুণ্ডে টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় : ৪০ শিশু-কিশোরকে পুরস্কার..
ছবি: সংগৃহীত
৪০ শিশু-কিশোরকে পুরস্কার

সীতাকুণ্ডে টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায়-
৪০ শিশু-কিশোরকে পুরস্কার

এম. জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় ও কোরআন পাঠে অংশ নেওয়া ৪০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জোহরের নামাজের পর সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসা জামে মসজিদে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিনের যৌথ অর্থায়নে এই পুরস্কার প্রদান করা হয়।

মসজিদের পেশ ইমাম ক্বারী আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় এবং বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. ইউছুফ নিজামী, পন্থিছিলা দাখিল বিজ্ঞান মাদ্রাসার সুপার মাওলানা মো. শহীদুল্লাহ, অনুষ্ঠানের আয়োজক নুর মোহাম্মদ এবং মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাইয়ুম চৌধুরী, উপজেলা দলিল লিখক সমিতির সহ-সভাপতি শাহ আলম, প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সহ-সভাপতি আবু ছিদ্দিক বাল্লা, কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, চাঁদগাজী শাহ জামে মসজিদের সহ-সভাপতি মফিজুর রহমান ওয়াহিদী এবং শেখপাড়া জামে মসজিদের সেক্রেটারি নুর সোলেমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আয়োজক নুর মোহাম্মদ বলেন, পবিত্র মাহে রমজানে এলাকার শিশু-কিশোরদের মসজিদমুখী করার উদ্দেশ্যে পৌরসভার চারটি মসজিদে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০ রমজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া জামে মসজিদ এবং ২২ রমজান কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদে একইভাবে শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৬ রমজান চাঁদগাজী শাহ জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে এর কবুলিয়াত কামনা করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator